০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী শহরের নাজির রোড এলাকায় একজনকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি : মোঃ মিজানুর রহমান শান্ত
  • Update Time : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৮১ Time View

ফেনীতে কিশোর গ্যাং এর তৎপরতা দিন দিন বেড়েই চলছে।শহরের মিজান রোড ,নাজির রোড,রেলগেট ও গুদাম কোয়ার্টার এলাকায় ওদের কয়েকটি গ্রুপ সংঘবদ্ধভাবে আড্ডা দেয়।

গতকাল শুক্রবার কিশোরগ্যাং এর আক্রমণের শিকার হয় মাসুদ নামের এক অটোরিকশা চালক ও তার ২ বন্ধু। রাত সাড়ে ১১ টার দিকে রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায় মাসুদ এই এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে থাকেন।নিহত মাসুদ (১৮), পিতাঃ নয়ন, গ্রাম – জয়পুর,পোঃ জয়পুর, তিতাস, কুমিল্লা।

ঘটনাস্থলে থাকা কেউ কেউ জানান মাসুদ নাকি আওয়ামীলীগ করত তাই পূর্ব জের ধরে তার সাথে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। মাসুদের উপরে যখন আক্রমণ করে তখন তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে,তখন দুর্বৃত্তরা এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপাচ্ছিল।

মাসুদকে বাঁচাতে গিয়ে তার আরও ২ জন বন্ধু গুরুতর আহত হয় । আশঙ্কাজনক দেখে স্থানীয়রা একটি অটোরিকশায় করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয় ।

মাসুদের পরিবার প্রশাসনের কাছে ছেলে হত্যার সুষ্ঠু বিচার এর দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফেনী শহরের নাজির রোড এলাকায় একজনকে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬