নাসিরনগরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের এক সদস্য গ্রেফতার
- Update Time : ০৭:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৮৩ Time View

নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল এলাকায় চোরাই মোটরসাইকেল রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করিলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার বসত বাড়িতে তল্লাশী করিয়া ক) ০১টি SUZUKI-150cc কালো রং এর মোটরসাইকেল যাহার ইঞ্জিঃ নং- BGA1868020.চেসিস নং-117810 এবং পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৬২-২৯৪৯, খ) ০১টি YAMAHA R-15. 160cc ব্লু রং এর মোটরসাইকেল, যাহার চেসিস নং-MH3RG 4710KK101936,ইঞ্জি: নং-DZ9075B3. যাহার পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৪৩-৫৬০৬,গ) ০১টি Discover-110cc লাল কালো রং এর মোটরসাইকেল যাহা চেসিস নং- MD2A15AY4JWD86159, ইঞ্জিঃ নং- JBYWJD36105, যাহার পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫৮-৬১৬১ সহ সর্বমোট ০৩টি মোটরসাইকেল উদ্ধার সহ ০১ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। উদ্ধারকৃত চোরাই মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ-সংক্রান্ত নাসিরনগর থানায় একটি মামলা রুজু হয়েছে।




















