রামপাল–মোংলা-৩ আসনের মনোনীত প্রার্থী মাওঃ আব্দুল ওয়াদুদের নির্বাচনী উঠান বৈঠক শংকর নগর
- Update Time : ০৩:১০:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৮ Time View

রামপাল–মোংলা ৩ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শংকরনগর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রামপাল মোংলার গণমানুষের জননেতা এ্যাডঃ মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ বলেন, আগে ভোট দিতে হতো আদাগাট, আর এবার ভোট দিতে হবে সুনাকুড়। চিত্রিরা, সুনাকুড়, শংকর নগর, এ ওয়ার্ডের বাসিন্দা আমি ও আপনার।
তিনি আরও বলেন, কেউ কেউ বলে থাকে জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে, জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের দিকে পথ দেখায়। দিরগো ১৫ বছর জেল যেভাবে নির্যাতিত হয়েছি, বছরের পর বছর কারাগারে, ৫১ টি মামলা, ভাইয়ের জানাজা পড়তে এসে পিছন দিয়ে শুবুরি বাগান দিয়ে কেটে পড়া। ছোট্ট বাচ্চা সাড়ে ৩ বছর বয়াস তাকে রেখে যখন কারাগারে গেলাম, আর কারাঘর থেকে যখন বের হয়েছি তখন আমার বাচ্চা আমাকে চিনে না,
এমন ত্যাগের পরও আমি এ এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও মাঠে আছি।”
উজলকুড় ইউনিয়নের আমীর মাওলানা এমদাদুল হক সহ স্থানীয় ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নেতা মাওলানা জুলফিকার।
বৈঠকে শংকরনগর ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




















