বিএনপি’র সমর্থক ইসমাঈলকে ৫ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৮:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৯ Time View

উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি সমর্থক ইসমাঈলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ফেব্রুয়ারি)৫ঘটিকার সময়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এর আধারমানিক এলাকায় পরিচালিত অভিযানে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী পোস্টার লাগানোর দায়ে তাকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী ( কমিশনার)ভূমি মং এছেন জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সরকারি নির্দেশনা ও আইন অমান্য করলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরো বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ কার্যক্রম বা সরকারি আদেশ অমান্যের সুযোগ দেওয়া হবে না। আইন মেনে চলতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আইন মানলে কাউকে হয়রানি করা হবে না, তবে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
অভিযানকালে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সহযোগিতা করেন।




















