০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিলাইছড়ির ১১ দলীয় ঐক্যজোত রিক্সার প্রতীক আবু বকর সিদ্দিক এঁর পথ সভা
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি
- Update Time : ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩০ Time View

বিলাইছড়িতে ২৯৯ নং রাঙ্গামাটি আসন ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস সংসদ সদস্য মনোনীত প্রার্থীর আলহাজ্ব মাওঃ মুহাম্মদ আবু বকর সিদ্দিক এঁর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জানুয়ারি) দুপুরে বাজার প্রাঙ্গণে পথসভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার আমীর মো.হারুনর রসিদ, এনসিপির লাল চন্দ্র এবং সুখময় তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা ক্ষমতায় গেলে বৈষম্যহীন, কল্যাণ মূলক,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করবেন বলে জানান। বাংলাদেশ গড়তে এবং সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রিক্সা মার্কায় ভোট চান। পরে বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও লিফলেট বিতরণ করেন এবং হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
Tag :



















