১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জিওসি’র নিরাপত্তা পর্যালোচনা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমন্বিত প্রস্তুতির নির্দেশ।

জেলা প্রতিনিধ মো নওশাদ ভূঁইয়া 
  • Update Time : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া সফর করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েনরত সামরিক বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন।

সকালে জিওসি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছালে তাকে স্বাগত জানান ১০১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান চৌধুরী। এরপর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ সভায় মিলিত হন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী এবং অসামরিক প্রশাসনের মধ্যে নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সকল সংস্থাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” তিনি নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, এনএসআই-এর উপ-পরিচালক, র‍্যাব ও বিজিবির প্রতিনিধি এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ছক এবং বিভিন্ন বাহিনীর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অসামরিক প্রশাসনের সাথে সভা শেষে মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মোতায়েনরত সেনাসদস্যদের দরবারে যোগ দেন। সেখানে তিনি সকল পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ ১৮ মাস ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় জিওসি’র নিরাপত্তা পর্যালোচনা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমন্বিত প্রস্তুতির নির্দেশ।

Update Time : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬