১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি 

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বিজিবি সম্পূর্ণরুপে প্রস্তুত বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ, গুইমারা সেক্টর এর পক্ষ থেকে লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, ও ৪০ বিজিবি অধিনায়ক, খেদাছড়া ব্যাটালিয়ন এবং জোন কমান্ডার, পলাশপুর জোন। নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও জনবান্ধব আচরনের মাধ্যমে গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে মাঠে দায়িত্ব পালন করছে। দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনী দায়িত্ব পালনে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে যাচ্ছে গুইমারা সেক্টর অধিনস্থ বিজিবি সদস্যগণ। জনসাধারণ যাতে নিরাপদে, নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। জনগণের মধ্যে ভোটের আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি কর্তৃক বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলেও সংবাদ মাধ্যমে জানানো হয় ।

দেশের সীমান্ত সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের মোট ৪৮৯ টি উপজেলায় ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। গুইমারা সেক্টর সদরসহ অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ ২টি জেলার ৭টি উপজেলায় ১০টি বেইজ ক্যাম্প স্থাপন পূর্বক টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরণের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার কিংবা অন্য কোন সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব না পড়ে সেজন্য বিজিবি অতিরিক্ত সতর্কতার সহিত ডমিনেশন টহল ও রেনডম চেকপোষ্ট কার্যক্রম জোরালোভাবে পরিচালনা করছে। এছাড়াও সতর্ক টহলের পাশাপাশি মাঠে বিজিবির পেশাদার, চৌকস, দক্ষ ও সমন্বিত গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে।

এবারের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের নিমিত্তে মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ বিগত ৫ মাসে বিশেষ সমন্বিত প্রশিক্ষণ গ্রহণ করেছে। মোতায়েনকৃত প্রতিটি প্লাটুনের সদস্যগণ বডি ওর্ন ক্যামেরা, এমএস টীম প্লাটফর্ম, রায়োট কন্ট্রোল সরঞ্জাম এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে অধিক দক্ষতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মোতায়েনকৃত বিজিবির Rapid Action Team (RAT) নির্বাচনকালীন সময়ে ঝুঁকিপূর্ণ যেকোন কেন্দ্রে অতি দ্রুততম সময়ে পৌঁছে বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এবং বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াডও ক্ষেত্র বিশেষে মোতায়েন থাকবে। এছাড়াও, দূর্গম ভোটকেন্দ্রসমূহে নির্বাচনী সহায়তা প্রদানের জন্য বিজিবির হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ##

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি 

Update Time : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬