০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
- Update Time : ০৩:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৮৮ Time View

বিলাইছড়ি সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬০০ জন/ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান নিজেই এইসব চাউল (চাল) বিতরণ করেন। এতে ত্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসের রুবেল বড়ুয়া এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা।
বুধবার (১৮ ই মার্চ ) সকালে গোডাউন এলাকা হতে প্রতিজনকে ১০ কেজি হারে বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, রানী বালা তঞ্চঙ্গ্যা,ওয়ার্ড মেম্বার ওমর ফারুক, জ্যোতিময় চাকমা ( চান্দো) বাবু লাল তঞ্চঙ্গ্যা, নন্দ লাল চাকমা,মো. শাহজাহান, রবি চরণ তঞ্চঙ্গ্যা, শুক্রসেন তঞ্চঙ্গ্যা, চুয়ান লেই পাংখোয়া প্রমূখ
Tag :



















