নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি দিদার হোসেন
- Update Time : ০৮:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৫৩ Time View

চট্টলাপাড়া নবজাগরণ সংঘের নতুন কমিটি গঠন
সভাপতি কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক দিদার হোসেন
চট্টগ্রামের চট্টলাপাড়া এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় সংগঠন চট্টলাপাড়া নবজাগরণ সংঘ-এর নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিদার হোসেন।
সম্প্রতি সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের পূর্ববর্তী কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি কুতুবউদ্দিন তার বক্তব্যে বলেন, সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে আমরা এলাকার উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করবো।
সাধারণ সম্পাদক দিদার হোসেন বলেন, “তরুণদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে চট্টলাপাড়া নবজাগরণ সংঘকে এগিয়ে নিতে আমরা সবাই একসাথে কাজ করবো।”
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা এলাকার শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন তারা।
নবনির্বাচিত কমিটির সহসভাপতি মিনহাজ উদ্দিন,সহসেক্রেটারি ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ,সহসাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ফরহাদাহ ৮জন সদস্যদের নিয়ে তালিকা প্রকাশিত৷
স্থানীয়দের আশা, নবগঠিত এই কমিটির মাধ্যমে চট্টলাপাড়া নবজাগরণ সংঘ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।




















