ব্রাহ্মণবাড়িয়ায় কবির আহমেদ ভূঁইয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- Update Time : ০৭:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ৭৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া-র দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ এপ্রিল, রোজ শনিবার মাগরিবের নামাজ শেষে জেলা শহরের ফারুকী বাজার সংলগ্ন বায়তুল ফুরকান মডেল মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শাহীনুর রহমান শাহীন-এর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা ছাএদলের নেতাকর্মী উপস্থিত ছিলো
আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনা।
বায়তুল ফুরকান মডেল মাদ্রাসা, ফারুকী বাজার।
শনিবার, মাগরিব পরবর্তী।
আয়োজক: মো: শাহীনুর রহমান শাহীন (আহ্বায়ক, জেলা ছাত্রদল)।
মাহফিলে উপস্থিত সকলে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার দায়িত্বরত ওলামায়ে কেরামগণ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেও প্রার্থনা করা হয়।
শেষে আগতদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




















