অবশেষে রাস্তায় নামল জনগণ, ৬ লেনের দাবিতে প্রতিবাদ
- Update Time : ১০:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৩২ Time View

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ ও যাত্রীসাধারণ ৬ লেনে উন্নীত করার দাবিতে, মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল ১১ঘটিকার সময়ে পুলিশ বক্সের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দীর্ঘদিন ধরে এই মহাসড়কটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পর্যটন মৌসুম ও উৎসবের সময় যানবাহনের চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সম্প্রতি কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনায় হতাহত হওয়ার পর জনমনে ক্ষোভ চরমে পৌঁছায়।
এ অবস্থায় ক্ষুব্ধ জনতা সড়কে নেমে এসে ৬ লেনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ শুরু করে। তারা দ্রুত মহাসড়কটি প্রশস্ত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান। অবরোধ চলাকালে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা আর এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে চাই না। দ্রুত ৬ লেন বাস্তবায়ন করতে হবে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে। পরে চট্টগ্রাম১৫ এর নির্বাচিত সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময়ে তিনি কক্সবাজার মহাসড়ক এর ৬লেন বিষয়ে ৭দিন সময়ের মধ্যে পরিপূর্ণ কার্যক্রম সম্পর্কে আশ্বস্ত করেন৷
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে।



















