উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকালের কন্ঠ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- Update Time : ০৬:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ৪১ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘আজকালের কন্ঠ’ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকালের কন্ঠ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল-এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক লিটন হোসেন জিহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কবি মারুফ দেওয়ান।
দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খাঁন শাদাৎ, গাজী টিভির (GTV) জেলা প্রতিনিধি জহির রায়হান, তরী বাংলাদেশ-এর আহবায়ক শামীম আহমেদ, এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা আমিনুল ইসলাম আহাদ।
বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক আজকালের কন্ঠ-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য-সচিব এহসানুল হক রিপন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ খোকন মিয়া, সাংবাদিক শফিক বাদল, দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি শেখ সাদি সুমন, দৈনিক রুপালী বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি বাইজিদ বাবুল, দৈনিক অভয়নগর-এর ক্রাইম রিপোর্টার নওশাদ ভূইয়া এবং দৈনিক সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শেখ সেন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন মাহদী, সেলিম রেজা, মোঃ মনির, এবং এনামুল ইসলাম দূর্জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ আনিসুর রহমান।




















