০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৮:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৭৪ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার(২৯এপ্রিল) উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার এ প্রণোদনা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হয়েছেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং অধিক জমিতে চাষাবাদ করতে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

Update Time : ০৮:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬