০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়ি স্টেডিয়ামে দক্ষিণ পার্শ্বে গোলবারের বরাবর ওয়াশব্লক নির্মাণ করলে পুরো গ্যালারীজুরে দুর্গন্ধ ছড়াবে।

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১০৬ Time View

বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে দক্ষিণ পার্শ্বে ওয়াশ ব্লক নির্মাণ না করে উত্তর পার্শ্বে করার দাবিতে প্রেস ব্রিফং করেছে স্থানীয় জনগণ ও খেলোয়াড় বৃন্দ। বুধবার (৬ মে) সকাল ১১ টা দীঘলছড়ি যুব সংঘ ক্লাবে এই প্রেস ব্রিফিং করা হয়। তারা লিখিত বক্তব্যে জানান, সচেতন জনগণ, এলাকাবাসী এবং ক্রীড়াবিদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন। বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামের গ্যালারিতে দক্ষিণ পার্শ্বে একটি ওয়াশ ব্লক নির্মাণে উদ্যোগ গ্রহণ করা  করেছে। আমরা এই সিদ্ধান্তের প্রতি গভীর উদ্বেগ ও আপত্তি জানাচ্ছি। প্রথমত: পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের উত্তর পার্শ্বে নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে সে স্থান পরিবর্তন করে দক্ষিণ পার্শ্বে নির্মান করা হচ্ছে । যা সম্পূর্ণ অযৌক্তিক। দ্বিতীয়ত: প্রস্তাবিত স্থানটি ঘনবসতিপূর্ণ স্থানে করলে দূর্গন্ধ,স্বাস্থ্যঝুঁকি ও চলাচলের অসুবিধা হবে। তৃতীয়ত: সেখানে ওয়াশব্লক করনে গোলবারের লাইনের বরাবর হওয়ায় মাঠ ছোট হয় এবং খেলোয়াড়দের রান করতে  মারাত্মক ব্যাঘাত ঘটবে। এছাড়াও তারা জানান সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রকৌশলী এসে উত্তরপার্শ্বে নির্মাণের নকঁশা করে। এবং  নির্মাণের কাজ শুরু করলে  মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে মাঠের দক্ষিণ পার্শ্বে নির্মাণ শুরু করে দিয়েছে।  যা খেলোয়াড়দের নিরাপত্তার ঝুঁকি যেমনি বাড়বে তেমনি কর্ণারের বল করার মতো জায়গায় থাকে না। বলতে গেলে দক্ষিণ দিক থেকে তাকালে মাঠের ভিতরে বলা যায়। তাছাড়া পয়ঃনিস্কাশন করলে মাঠে দুর্গন্ধ ছড়াবে। যার ফলে পুরো  গ্যালারীতে  অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। এজন্য বিষয়টি দ্রুত  যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়ি স্টেডিয়ামে দক্ষিণ পার্শ্বে গোলবারের বরাবর ওয়াশব্লক নির্মাণ করলে পুরো গ্যালারীজুরে দুর্গন্ধ ছড়াবে।

Update Time : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬