০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিলাইছড়ি প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি
- Update Time : ০৭:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ২০৬ Time View

বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যের বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ৮ মে) সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবে এই নতুন কমিটি গঠন করা হয়। এতে নতুন সদস্য হিসেবে ২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন একজন মোঃ মোজাফফর আহমেদ আফজাল , অন্যজন হলেন প্রণয় জ্যোতি দেওয়ান।
বাকী ৫ জন হলেন- সভাপতি পুষ্পমোহন চাকমা, সহ- সভাপতি সুজন কুমার তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক অসীম চাকমা, অর্থ সম্পাদক মনু মার্মা,সদস্য মোঃ আজগর। উল্লেখ্য যে, কমিটির মেয়াদোত্তীর্ন হওয়ায় পুনরায় দুই সদস্য বাড়িয়ে এই কমিটি উজ্জীবিত করা হয়।
Tag :




















