০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
  • Update Time : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৩১ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা২৬এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ।

আজ(১৪মে) বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন তিনি উপজেলার পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, হলসমূহের শৃঙ্খলা এবং পরীক্ষার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন।

কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ

Update Time : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬