০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ভূমিসেবা মেলা উদ্বোধন

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : ০৮:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৪৫ Time View

নীলফামারীর জলঢাকায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শীর্ষক তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করেছে। জনগণকে ভূমি সংক্রান্ত সেবায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম।

সভায় বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ভূমি জটিলতা নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করেন। এসময় সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে অতিথিরা ফিতা কেটে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় ভূমিসেবা মেলা উদ্বোধন

Update Time : ০৮:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬