০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার জন্মদিন উদযাপন

জেলা প্রতিনিধী ব্রাহ্মণবাড়িয়া:নওশাদ ভুইয়া
  • Update Time : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৪৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার শুভ জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীনের সার্বিক উদ্যোগে ও নেতৃত্বে এই জন্মদিনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে প্রিয় নেতার জন্মদিনের শুভেচ্ছা জানান ছাত্রদল আহ্বায়ক শাহীনুর রহমান শাহিন

অনুষ্ঠানের শুরুতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন বলেন, “আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া আমাদের জেলা বিএনপির এক নিবেদিতপ্রাণ ও অভিভাবকতুল্য নেতা। দুর্দিনে দলের তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। আজকের এই শুভ ক্ষণে আমরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।”

কেক কাটা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরিশেষে প্রিয় নেতার সুস্থতা, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার জন্মদিন উদযাপন

Update Time : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬