০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় শাজাহান বিশ্বাসকে ঘিরে ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আটুলিয়াবাসীর

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৬০ Time View

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারা দেশে ক্ষমতার পটপরিবর্তন হলেও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য। শেখ পরিবারের কথিত আত্মীয় এবং স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী শাজাহান বিশ্বাসের জুলুম-নির্যাতনে এখনো অতিষ্ঠ অবহেলিত ও অসহায় মানুষ। দীর্ঘ ১৭ বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখা এই ব্যক্তি এখনো কীভাবে প্রকাশ্য দিবালোকে অন্যায়-অত্যাচার চালিয়ে যাচ্ছে, তা নিয়ে ক্ষোভে ফুঁসছে আটুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ পরিবারের আত্মীয় পরিচয় ব্যবহার করে এলাকায় ধরাকে সরা জ্ঞান করতেন শাজাহান বিশ্বাস। এলাকার গরিব, দুঃখী ও সাধারণ মানুষের ওপর অমানুষিক নির্যাতন, জমি দখল ও নানাবিধ অন্যায় করা ছিল তার নিত্যদিনের কাজ। বর্তমানেও তার এই বেপরোয়া রূপ কমেনি; এমনকি স্থানীয় এক ভুক্তভোগীর ৬ শরিকের ভাগের পুকুর, তার মধ্য থেকে এক হাত জমি জোরপূর্বক দখল করে খাওয়ার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে সেই পুকুরে থাইড্রেন (গাইড ওয়াল) মারছে শাজাহান বিশ্বাস। এলাকার কেউ যদি তার এই চরম অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করতে যায়, তবে তাকে সরাসরি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর হুমকি দিচ্ছে এই সন্ত্রাসী শাজাহান বিশ্বাস।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত ৫ই আগস্টের পর ফ্যাসিবাদের পতন ঘটলেও শাজাহান বিশ্বাসের ক্ষমতার উৎস এখনো শুকিয়ে যায়নি। অদৃশ্য কোনো শক্তির ইশারায় সে এখনো গ্রেফতার এড়িয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং ৮ নম্বর ওয়ার্ডের নিরীহ মানুষের ওপর পূর্বের ন্যায় জুলুম-অত্যাচার ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।

এলাকাবাসীর মনে এখন একটাই বড় প্রশ্ন—কার ক্ষমতায় বা কার ইন্ধনে এখনো এই শীর্ষ সন্ত্রাসী এভাবে বেপরোয়া? ৫ই আগস্টের পর যেখানে অপরাধীদের আইনের আওতায় আনার কথা, সেখানে এই জনবিচ্ছিন্ন অত্যাচারী কীভাবে প্রশাসনের নাকের ডগায় বুক ফুলিয়ে অন্যায় করে যাচ্ছে? তবে কি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে? প্রশাসনের এই নীরবতা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও রহস্যের দানা বাঁধছে।

আটুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া মানুষ আর এই অত্যাচার ও কোপানোর হুমকি সহ্য করতে রাজি নন। এলাকার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা তারেক রহমানের কাছে আবেদনসহ সরকার এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অতিবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসী, গণশত্রু শাজাহান বিশ্বাসকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন আটুলিয়াবাসী। অন্যথায়, নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সাধারণ মানুষ আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় শাজাহান বিশ্বাসকে ঘিরে ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আটুলিয়াবাসীর

Update Time : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬