আসন্ন বানিশান্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুব নেতা রতন রায়
- Update Time : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৩২ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলার ৯নং বানিশান্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুব দল নেতা রতন রায়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ রতন রায় ছাত্রজীবন থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে তিনি দাকোপ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যুব নেতা রতন রায় বানিশান্তা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক নির্মুল, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তার সমর্থকরা মাঠে সক্রিয় হয়ে উঠেছে।
এ বিষয়ে যুব নেতা রতন রায় বলেন, “দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থন পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচিত হলে বানিশান্তা ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বানিশান্তা ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।




















