১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে হার্ডওয়ারের দোকান থেকে অজগর সাপ উদ্ধার 

শ্যামনগর প্রতিনিধি : শেখ মেহেদী হাসান
  • Update Time : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ১৩১ Time View

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাটের পাশে হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার নীলডুমুর খেয়া ঘাটের হার্ডওয়ার দোকান থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় এলাকাবাসীরা জানায় সুন্দরবন উপকূলবর্তী জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা বুঝতে পারছেন না বলেও জানান হারুন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ স্বাভাবিক রয়েছে। সতর্কতার সঙ্গে উদ্ধার করে সাপটি কলাগাছিয়া ফাঁড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই খোলপেটুয়া নদী। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে নদীতে জোয়ারে ভেসে এসে নদীর পাশে থাকা দোকানটিতে আশ্রয় নেয় অজগর সাপটি।

উপজেলার সুন্দরবন উপকূলের কাছের গ্রাম থেকে এই প্রথম এত বড় অজগার উদ্ধার করার ফলে এলাকাবাসীর মধ্যে এখন এক ধরনের ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে হার্ডওয়ারের দোকান থেকে অজগর সাপ উদ্ধার 

Update Time : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬