১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে: জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালি 

ভবদিশ চন্দ্র,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৯৭ Time View

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জলঢাকা পৌরসভার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসুচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, সহকারী শিক্ষক ছাখি উদ্দিন, মর্তুজা ইসলাম, তশরিফা বেগম, মোকলেছুর রহমান, সিদ্দিক ফারুকী, আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুস সাত্তার ও তায়েজ উদ্দিন প্রমুখ। এসময় অধ্যক্ষ হেমায়েত আলম নবেল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা আয়োজনে কর্মসুচিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে: জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালি 

Update Time : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬