০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে নিষিদ্ধ দলের দোসরের হাতে স্কুলের দায়িত্ব: ফুঁসে উঠেছে জনগণ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি!

মোঃ আব্দুল্লাহ আল মামুন এস্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৩৭ Time View

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ২ নং ওয়ার্ড দীঘলারআইট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আওয়ামী লীগের চিহ্নিত দোসর মুস্তাফিজুর রহমান মানিককে মনোনীত করায় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মীকে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানোয় ফুঁসে উঠেছে এলাকার সচেতন মহল।

স্থানীয়দের চরম ক্ষোভ ও ভাষ্যমতে, মুস্তাফিজুর রহমান মানিক বিগত সময়ে আওয়ামী লীগের একজন চিহ্নিত দোসর হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। শুধু তাই নয়, তিনি তার নিজের বাস্তুভিটায় রীতিমতো আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে রেখেছিলেন। সেই কার্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে এলাকায় চাঁদাবাজি, মাস্তানি এবং দলীয় অন্ধ প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখলসহ তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর মনে এখন একটাই বড় প্রশ্ন—এতো এতো সুনির্দিষ্ট অভিযোগ এবং অপকর্মের রেকর্ড থাকার পরেও, একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের এমন চিহ্নিত দোসর কীভাবে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়?

এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। একজন বিতর্কিত ও গণবিরোধী ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে রাখায় ক্ষোভে ফুঁসছে পুরো এলাকা। অবিলম্বে এই ফ্যাসিবাদের দোসর মুস্তাফিজুর রহমান মানিককে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন এলাকার বিভিন্ন সচেতন মহল ও সর্বস্তরের জনগণ। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

আশাশুনিতে নিষিদ্ধ দলের দোসরের হাতে স্কুলের দায়িত্ব: ফুঁসে উঠেছে জনগণ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি!

Update Time : ০৮:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬