১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ছয় মাসে ৩৬ হাজার ৯০০ অবৈধ অভিবাসী আটক, গ্রেপ্তার ৯৭৮ নিয়োগকর্তা

ইমামুল হোসেন, কুয়ালালামপুর মালয়েশিয়া
  • Update Time : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১৮৮ Time View

মালয়েশিয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে দেশব্যাপী পরিচালিত অভিবাসন বিভাগের অভিযানে ৩৬ হাজার ৯০০ জন অবৈধ অভিবাসী পিএটিআই আটক হয়েছেন। একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৯৭৮ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে মোট ৬ হাজার ২৩৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৮৪ হাজার ৪৬৪ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং অবৈধভাবে অবস্থানকারী ৩৬ হাজার ৯০০ জন বিদেশিকে আটক করা হয়।

তিনি আরও জানান, শুধু জুন মাসেই ১ হাজার ১৫৪টি অভিযানে ১৩ হাজার ৭৮ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৪ হাজার ৯৩ জন বিদেশি নাগরিক এবং ১৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

জাকারিয়া শাবান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি পাওয়া অপরাধ হলো বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকা এবং ইস্যুকৃত পাসের অপব্যবহার।

রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে তিনি বলেন, যাদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর নিবন্ধন কার্ড রয়েছে, তাদের বিরুদ্ধে পাস না থাকা বা নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় না। তবে তারা অন্য কোনো অপরাধে জড়িত হলে বা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মালয়েশিয়ায় ছয় মাসে ৩৬ হাজার ৯০০ অবৈধ অভিবাসী আটক, গ্রেপ্তার ৯৭৮ নিয়োগকর্তা

Update Time : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬