০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী উস্কানির অভিযোগ, সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

ডেক্স রিপোর্টঃ
  • Update Time : ১২:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৫১ Time View

রাজধানীর মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) পাওয়া সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় এ জিডি করা হয়। কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষে আবেদন করেন।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই।
কলেজের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি মাইলস্টোন কলেজের আইডি কার্ড ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিচ্ছেন এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।

প্রতিষ্ঠানটির মতে, সাবেক শিক্ষার্থী হয়েও কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তুরাগ থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানা জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সরকারবিরোধী উস্কানির অভিযোগ, সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

Update Time : ১২:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬