০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: 
  • Update Time : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ২০৩ Time View

নওগাঁর মহাদেবপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নাটশাল গোপালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে দ্রুত জাতীয়করণের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। যদি দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া সম্পন্ন না হয়, তাহলে শিক্ষকরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি মো. আতাউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির মহাসচিব মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম ও মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী।

সমাবেশে উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে নওগাঁর মহাদেবপুরে শিক্ষক সমাবেশ

Update Time : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫