০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলে এস আই আজিজুল হক

মোহাম্মদ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১০১ Time View

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে মো. আজিজুল হক (৫০) নামেরে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার ব্যারাকে তার কক্ষে গিয়ে বিছানায় তাকে মৃত অবস্থায় পান।

জানা যায়, নিহত মো. আজিজুল হক দুই মাস আগে রাঙামাটি জেলার কাউখালী থানা থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

থানা সূত্রে জানায়, মো.আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারেও এক ছেলে সন্তান রয়েছে।

নিহত( আজিজুল হকের)স্ত্রী জেসমিন বেগম জানায়, ‘আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আমার স্বামী আজিজুল হকের মৃত্যু হয়েছে। চার দিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সাংবাদিকদের চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। লোহাগাড়া থানায় তার প্রথম জানাজা হবে। এরপর চট্টগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা হবে। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

না ফেরার দেশে চলে গেলে এস আই আজিজুল হক

Update Time : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬