০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া উন্নয়নে নতুন প্রত্যাশা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাশেদুল হক

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৮৯ Time View

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রাশেদুল হক। তাঁর এই অন্তর্ভুক্তিকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

গত(১৬)জুলাই লোহাগাড়া উপজেলা ক্রিড়া ফেসবুক পেইজে প্রকাশিত নতুন কমিটিতে মোহ রাশেদুল হক’কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়

দীর্ঘদিন ধরে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাশেদুল হকের সাংগঠনিক অভিজ্ঞতা ও তরুণ ক্রীড়াবান্ধব উদ্যোগ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং উপজেলা পর্যায়ে ক্রীড়ার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর রাশেদুল হক বলেন, লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ক্রীড়া সংস্থাকে আরও সক্রিয় ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।

ক্রিড়া প্রেমীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে আরও বেশি প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ক্রীড়া উন্নয়নে নতুন প্রত্যাশা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাশেদুল হক

Update Time : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬