১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
- Update Time : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৩৪ Time View

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী স্মৃতি তঞ্চঙ্গ্যা (৫) ও বুদিউল আলম (৪২) তাদের দুই পরিবারকে চেকের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করল উপজেলা প্রশাসন। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, নিজেই উপস্থিত থেকে এইসব অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।
মৃত্যুবরণকারীদের প্রত্যেকে ২৫,০০০/- হাজার টাকা করে ২ জনকে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) প্রদান করা হয়। উক্ত টাকা গ্রহণ করেন মৃত- স্মৃতি তঞ্চঙ্গ্যা’র (৫), পিতা- তংচান তঞ্চঙ্গ্যা, মৃত- ব্যবসায়ী বদিউল (৪২) আলমের ছেলে মোহাম্মদ রিয়াদ। দুজনে পানিতে পড়ে/ ডুবে মারা গেছে। স্মৃতির বয়স ৪ বছর ৮ মাস এবং বাবা মায়ের একমাত্র সন্তান আর বদিউল আলমের বয়স প্রায় ৪২ বছর বলে জানা গেছে।
Tag :



















