১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল কে গ্রেফতার করেছে পুলিশ

তুহিনুর রহমান তালুকদার স্টাফ রির্পোটার :
  • Update Time : ১১:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ১৩৩ Time View

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। (১৩ এপ্রিল ) রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫৫) নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল কে গ্রেফতার করেছে পুলিশ

Update Time : ১১:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫