০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • Update Time : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৫ Time View

খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের অধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সিন্দুকছড়ি জোনে আয়োজিত এ সভায় পাহাড়ে শান্তি, সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের বর্তমান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি এবং নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল।

এসময় আরও উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পাহাড়ে খুন, গুম, অপহরণসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জুয়া, মাদক, মদ এবং চোরাচালানের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা এবং কাঠ ও বাঁশ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভার একপর্যায়ে বর্তমান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি উপস্থিত সকলের সঙ্গে নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সালের পরিচয় করিয়ে দেন। পরে নবাগত জোন কমান্ডার উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬