১৪৩২ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন এ্যাডঃ মোঃ মঈনুল ইসলাম জীবন
- Update Time : ০২:১৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৪০৬ Time View

বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এ্যাডভোকেট মঈনুল ইসলাম জীবন।
তিনি সংগঠক-জাতীয় নাগরিক কমিটি” খুলনা সদর থানা, ন্যাশনাল ট্রেজারার-এপেক্স বাংলাদেশ, আইন সচিব-খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি, চেয়ারম্যান-ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ খুলনা, চেয়ারম্যান-ইউনিকর্ন কোডস লিমিটেড, সিও-সিটি ল’ ফার্ম, এছাড়া তিনি একটি জাতীয় অনুসন্ধান মূলক পত্রিকা বিবিএস নিউজ এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন খুলনা ২ আসনের এমপি প্রার্থী।
এ্যাডঃ মইনুল ইসলাম জীবন, এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি নতুন বছর নয়, বরং নবজাগরণের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ।”
এ্যাডঃ মইনুল ইসলাম জীবন আরো বলেন, “পুরোনো বছরের সব গ্লানি ভুলে আমরা যেন নতুন বছরে আশার আলো নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।”
এ্যাডঃ মঈনুল ইসলাম জীবন তার দীর্ঘদিনের পেশাগত জীবনে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।
নববর্ষের এই শুভক্ষণে তিনি খুলনা ২ আসন এর ধনী-গরিব সকল শ্রেণী পেশার মানুষ সহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পহেলা বৈশাখের উৎসব প্রাণভরে উপভোগ করার আহ্বান জানান।




















