১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে বিএনপির প্রতিষ্ঠাতার পরিবার নিয়ে কটূক্তির পোষ্ট, লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
  • Update Time : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২৮ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির আহমদের ছেলে মোহাম্মদ তফসীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রকাশের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লোহাগাড়া উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম  বাদী হয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে বাদী তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করলে অভিযুক্ত মোহাম্মদ তফসীরের ফেসবুক আইডি থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যসংবলিত একটি পোস্ট দেখতে পান। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও দলীয় নেতাদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়ে আসছেন, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে অভিযোগকারীর দাবি।

লিখিত অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানা পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগ দায়েরের পর লোহাগাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযুক্তের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করতে তাদের বাড়িতে যান। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্তের বক্তব্যের জন্য, সরাসরি তার ফেসবুক আইডিতে পারসোনালি মেসেনজারে বার্তা পাঠালে কোন রেসপন্স আসেনি প্রতিবেদন লিখা পর্যন্ত৷

Tag :

Please Share This Post in Your Social Media

ফেসবুকে বিএনপির প্রতিষ্ঠাতার পরিবার নিয়ে কটূক্তির পোষ্ট, লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ

Update Time : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬