০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল জব্দ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৮:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View

শুক্রবার ( ৩১ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন,( বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাপ্তাই লেক সংযুক্ত রাইংখ্যং নদীতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে  ০১টি ইঞ্জিন চালিত নৌকা, ০২টি সাধারণ নৌকা, ১৮,০০০ বর্গফুট সুতার জাল এবং ১৫,০০০ বর্গফুট কারেন্ট জাল আটক/ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত কাঠের নৌকা ও সুতার জাল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি এর নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, মৎস সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ এর ১২ বিধিমালা লংঘনের কারনে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী অবৈধ মৎস্য জাল জব্দ করা হয়।

উল্লেখ্য যে, পাহাড়ি ঢলে পানি বাড়ার সাথে সাথে রাইংখ্যং খালে, কুতুব দিয়া, আমতলী, কেরনছড়ি,কেংড়াছড়ি, শামুক ছড়ি, ভালাছড়ি,দীঘল ছড়ি,ধুপ্যাচর মাছকাবাছড়া,মালূম্যা, চাইন্দ্যা ও উলুছড়ি এলাকায় মাছ ধরতে দেখা গেছে । দেখা গেছে বিকালে ও এক দম সকালে বাজারে ও স্থানীয় দোকান গুলোতেও মাছ বিক্রি করতে । এইসব এলাকায় আরো নজরদারি বৃদ্ধি করার জন্য বিএফডিসি’র প্রতি অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল জব্দ

Update Time : ০৮:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬