০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৭০ Time View

গত ৪/৮/২৬ ইং তারিখে শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় নকশীকাঁথা এর বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরের বিশেষ বরাদ্দের আওতায় নুরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ১২টি প্রান্তিক জনগোষ্টি ও শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ১৩টি হতদরিদ্র দলিত পরিবারের ২৫ জন নারীকে কর্মসংস্থানের জন্য ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। প্রশিক্ষণে তিনি দেশি জাতের ছাগল পালনের প্রয়োজনীয়তা, বয়স ও স্বাস্থ্য, বাসগৃহ, টিকাদান, রোগ প্রতিরোধের ব্যবস্থা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষনে উপস্থিত প্রতিমা রাণী, মেহেরুননেছা, শাহিদা বেগম, সাধনা রাণী প্রমুখ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ছাগল পালন বিষয়ে অবগত হন। প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, তপন কর্মকার, হাসান রেজা, শিপ্রা রাণী।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৬:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬