০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছা’নি অপা’রেশন ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি
  • Update Time : ০৯:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৬৯ Time View

খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছা’নি অপারে’শন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার “কে জি এইচ এফ ইউনাইটেড মৌখালী হাইস্কুলে” এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত উক্ত ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং চোখের ছা’নি অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।

পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউপির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।

এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার।

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেয়া এবং দরিদ্র ও অসহায় রোগীদের চোখের ছা’নি অপারেশনের সুযোগ করে দেওয়ায় এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছা’নি অপা’রেশন ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৯:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬