০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়ি সেনা জোন কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৬২ Time View

বিলাইছড়ি সেনা জোন কর্ত্ক স্পোর্টস একাডেমি খেলোয়াড়দের  মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  রবিবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় ২৯ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা  মিনি স্টেডিয়ামে উদীয়মান খেলোয়াড়ের মাঝে এই  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে  ১৮টি জার্সি, ০২টি ফুটবল এবং ০২টি ফুটবল নেট বিতরণ করা হয়। এসময় বিলাইছড়ি স্পোর্টস একাডেমির পরিচালক ও হেডকোচ অতীশ দীপংকর তালুকদারের উপস্থিতিতে খেলোয়াড়রা জোনের অধিনায়ক বরাবর ক্রিকেট খেলার প্রয়োজনীয় সরঞ্জামের দাবি জানালে, অধিনায়ক তাদের উৎসাহ প্রদান করে জার্সি, বুট জুতা এবং খেলার ব্যাটসহ প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম প্রদানের আশ্বাস দেন। উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে বলে প্রতীয়মান।

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়ি সেনা জোন কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ 

Update Time : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬