০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৬৫ Time View

রাঙ্গামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ই আগস্ট)  উপজেলা  বিএনপির  উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়, পরে মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর সংগ্রামী অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহাম্মদ, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমাম হাসান সিকদার, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (বায়বাবু),ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার এবং সাধারণ সম্পাদক মো. অলি আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

Update Time : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬