০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৭৬ Time View

“মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা থানা পুলিশ কতৃক ২ নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

১৯ আগষ্ট বিকাল চারটায় র‍্যালী ও আলোচনা সভায় হাফছড়ি পুলিশ ফাড়ীর ইনচার্জ দিপংকর মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।

এতে বক্তব্য রাখেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারক হোসেন সুমন, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সভাপতি ও গুইমারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল মামুন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম উপজেলা সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মহি উদ্দিনসহ এলাকার গন্যমান্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

র‍্যালীটি জালিয়াপাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড়ের এসে শেষ হয়। এতে জনগণের সাথে স্কুল শিক্ষার্থীরা র‍্যালী ও মাদকবিরোধী সমাবেশে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তাই এই ছোবলের হাত থেকে বাচতে যু্বসমাজকেই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কারো কাছে কোনো তথ্য থাকলে সাথে সাথে থানায় তথ্য দেয়ার জন্য ও অনুরোধ করেন বক্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

Update Time : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬