১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার কবির কবিতা উৎসবে ঈশ্বরগঞ্জে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

প্রতিবেদক শফিকুর রহমান
  • Update Time : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৮৪ Time View

কখনো কবিতার ছন্দ, কখনো আবৃত্তির মূর্ছনা—সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হাজার কবির কবিতা উৎসব’ ও জহিরুল সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক নাসিমা বেগম সীমা, সাধারণ সম্পাদক, হাজার কবির কবিতা সাহিত্য পরিষদ।

শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মিলন ঘটে। কবিতা ও সাহিত্যের নানা বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনায় জমে ওঠে পুরো অনুষ্ঠান।

হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং কবি আমজাদ শ্রাবণ ও সাবরিনা জামান নৈঈথার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান ফকির, ঈশ্বরগঞ্জ উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, কবি জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি এবিএম মিজানুর রহমানসহ বিশিষ্ট কবি-সাহিত্যিকরা।

বক্তারা বলেন, সমাজে মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে সাহিত্য ও কবিতার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বই ও সাহিত্যচর্চায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষপর্বে সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জনকেb উত্তরীয়, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রাণবন্ত এ সাহিত্য আয়োজন।b

Tag :

Please Share This Post in Your Social Media

হাজার কবির কবিতা উৎসবে ঈশ্বরগঞ্জে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

Update Time : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬