০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ডেক্স রিপোর্ট
- Update Time : ০৩:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৬৭ Time View

বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা উল্লেখ করে চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক হয়। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়। তবে নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে ইসি। কমিশনের সঙ্গে আলোচনার পর নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
Tag :






















