পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১৪০ Time View

খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। সদস্যসচিব এসএম ইমদাদুল হকের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক সজল,সদস্য মোঃ সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন,অনিক নেওয়াজ চম্পল, শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, বেনজীর আহম্মেদ লাল, সরদার ফারখ আহম্মেদ, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক,তুষার কান্তি মন্ডল ও এ্যড,ইকরামুল ইসলাম। বক্তারা বলেন, ইউনিয়নসহ সকল পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে কোন ভাবেই আমার লোক বা অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবেনা। এর কোন প্রকার ব্যত্যয় ঘটলে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে নেতৃবৃন্দ বলেন।




















