০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আলোচিত ছাত্রীর বাবাকে হত্যা: দুই আসামি নওগাঁয় র‍্যাবের অভিযানে গ্রেফতার

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: 
  • Update Time : ০২:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ২০০ Time View

রাজশাহীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নিহত বাসচালক আকরাম হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামি নান্টু (২৮) ও খোকন মিয়া (২৮) কে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

মামলা দায়েরের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটককৃতরা হলেন রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার মো. কালু মিয়ার ছেলে মো. নান্টু এবং একই এলাকার মৃত আ. সাত্তারের ছেলে মো. খোকন মিয়া।

এজাহার সূত্রে জানা গেছে, নিহত আকরাম হোসেন (৫২) পেশায় একজন বাসচালক ছিলেন। তার মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। গত ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তালাইমারী শহীদ মিনার এলাকায় ছাত্রীটিকে উদ্দেশ্য করে নান্টু ও তার সহযোগীরা গালিগালাজ ও উত্ত্যক্ত করে। ছাত্রীটি বিষয়টি বাসায় গিয়ে বাবাকে জানালে আকরাম হোসেন অভিযুক্ত নান্টুর বাবাকে ঘটনাটি জানান। এতে ক্ষিপ্ত হয়ে নান্টু পরবর্তীতে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে।

ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে আকরামের ছেলে ইমাম হোসেন অনন্ত শহীদ মিনার এলাকার মনিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নান্টু ও তার ৯-১০ জন সহযোগী তাকে আক্রমণ করে এলোপাথাড়ি মারধর শুরু করে। চিৎকার শুনে আকরাম হোসেন ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও নির্মমভাবে পেটাতে থাকে। একপর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে আলোচিত ছাত্রীর বাবাকে হত্যা: দুই আসামি নওগাঁয় র‍্যাবের অভিযানে গ্রেফতার

Update Time : ০২:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫