১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  • Update Time : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪ Time View

রাঙামাটির বিলাইছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা কার্বারী সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা কার্বারী সমিতির উপদেষ্টা কল্পরঞ্জন চাকমা, সভাপতি জয়শিন্ধু চাকমা, সাধারণ সম্পাদক রূপ কুমার চাকমা, বসন্ত কুমার তঞ্চঙ্গ্যাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্টজন।

এ সময় উপজেলা কার্বারী সমিতির কার্যালয় নির্মাণ, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ঝরনা সংরক্ষণ, বন ও পরিবেশ সুরক্ষাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত ইউএনওর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাতে কার্বারী সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬