০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, বিতরণ করল ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী

দিদারুল হৃদয়ঃ গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • Update Time : ০৯:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৩ Time View

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারাস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি রামসু বাজারে আয়োজিত এক মানবিক সহায়তা কার্যক্রমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঘর নির্মাণের প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকার তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী হিসেবে কেরাম বোর্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রামসু বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট, দোকানঘর নির্মাণ এবং দোকানের প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবার ও রামসু বাজার এলাকার স্থানীয় সুশীল সমাজ সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য সিন্দুকছড়ি জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, দুর্দিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, বিতরণ করল ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী

Update Time : ০৯:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬