০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ভাগা রেলস্টেশন চালুর দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে মানববন্ধন

মোঃ হুসাইন শেখ, রামপাল, বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : ০৫:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৬৬ Time View

বাগেরহাটের রামপালে ভাগা রেলওয়ে স্টেশন দ্রুত চালুর দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে স্টেশনটি চালুর দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ভাগা রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে ‘মানুষের অধিকার, রেলস্টেশন আমাদের দাবি’ এবং ‘রামপালের প্রাণের দাবি, ভাগা রেলস্টেশন চালু চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, খুলনা-মোংলা রেললাইন চালু হলেও রামপালের একমাত্র রেলওয়ে স্টেশন ভাগা এখনো চালু করা হয়নি। স্টেশনটি চালু হলে রামপাল ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং সময় ও খরচ কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্টেশনটি চালুর অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষ। জনস্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত স্টেশনটি চালুর কার্যকর উদ্যোগ নিতে হবে। একটি রেলস্টেশন চালু হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষের যাতায়াত আরও সহজ হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্যসচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজাহারুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি থেকে দ্রুত ভাগা রেলওয়ে স্টেশন চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে ভাগা রেলস্টেশন চালুর দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে মানববন্ধন

Update Time : ০৫:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬