১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা( খুলনা) প্রতিনিধি
  • Update Time : ০৯:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৫৯ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় ১৫১ জন দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া এসব শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী নারীদের হাতে একটি করে শাড়ি তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর রুহুল আমীন ও সেক্রেটারি আলতাফ হোসেন।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর ও আবদুল্লাহ আল-মামুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদ্‌যাপন করে আসছেন। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেরক

মোঃ শফিয়ার রহমান।

পাইকগাছা খুলনা প্রতিনিধি।

০১৭১২-৩৩৩১৯৫

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

Update Time : ০৯:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬