শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা
- Update Time : ০৩:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৫৭ Time View

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইব্রাহিম খলিল।
কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জি এম মনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হাবিব টিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সাত্তারসহ বিভিন্ন পদে আরও কয়েকজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটিতে দপ্তর, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক, সাহিত্য ও লাইব্রেরি সম্পাদকসহ সদস্য পদে আইনজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এ কমিটির মাধ্যমে শ্যামনগরের আইনজীবীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় আইনজীবী ও সচেতন মহল।


















