০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের উদ্যোগে ০৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
- Update Time : ১২:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৭৯ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকি কলেজ ছাত্রদলের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ নওয়াবেঁকী আটুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত ইয়ার ০৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ০৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আলিফের সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক আটুলিয়া ইউনিয়ন যুবদলের বিপ্লবী সদস্য সচিব আবুজার গেফারী, এছাড়াও উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Tag :


























