০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, অগ্নিনির্বাপনে মহড়া

নুরুজ্জামান,নীলফামারী।
  • Update Time : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১৪৬ Time View

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে (১৩অক্টোবর) র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়।
শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মিয়ারাজ উদ্দিন, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফিজুর রহমান, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আতাউর রহমান ও ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল বক্তব্য দেন।
পরে অগ্নিনির্বাপন, ভুমিকম্প মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ এবং গ্যাসসিলিন্ডার, ড্রামের আগুন প্রতিরোধে বিশেষ মহড়া প্রদর্শন করেন নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
এরআগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু করে বর্নাঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস সদস্য ও এনজিও কর্মীরা এতে অংশ নেন।
জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার আয়োজনে দিবসের কর্মসুচিতে ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, আরডিআরএস বাংলাদেশ, আশা, ইএসডিও প্রভৃতি সংগঠন সহযোগীতা করে।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, অগ্নিনির্বাপনে মহড়া

Update Time : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫